logo



আমার লেখালেখি



আমার নেটওয়ার্ক



আমার প্রিয় লেখা



অনলাইনে আছেন

আমাদের সাথে আছেন ৯ জন অতিথী
অনলাইনে আছেন ২ জন সদস্য
মো: আবুল কালাম আজাদ টিউলিপ
  

ব্যর্থ প্রেমিক

লিখেছেন : নাহিদ হোসাইন       তারিখ: ২৮-০৭-২০১০

ঘাসের উপর লুটিয়ে পড়েছে
রক্তিম সূর্য
সূর্য কিরণের কান্না
ভিজিয়ে দিচ্ছে ঘাসের শরীর
ঘাসের শরীর থেকে কান্নার জল
চুয়ে চুয়ে পড়ছে পবিত্র মাটিতে,
ভিজিয়ে দিচ্ছে ধুলিকণাদের!

অমেরুদন্ডী প্রাণীটাও আছড়ে পড়ছে না
জাগ্রত প্রজাপতিটাও সূর্যের কান্নায় সাড়া
দিচ্ছে না!
বরং কাদার ফাক দিয়ে জোঁকেরা জেগে উঠছে!


কাঁদতে কাঁদতে সূর্যটা বড় ক্লান্ত হয়ে
ভূগর্ভে হারিয়ে গেল।

১৬ বার পঠিত

 
মন্তব্য করতে লগিন করুন।