আমি ধ্বংস চাইঃ
লিখেছেন : এস. এম. কবির হোসেন তারিখ: ২৮-০৭-২০১০
ভেবেছিলাম এবার তুমি বিদায় হবে কবিতায় কবিতায়!
প্রাত্যহিক আনন্দে, কিংবা হতাশায়!
বিদায় দিয়ে এবার আমিও বড় হবো নিয়মের পাতায়!
সবকিছু হারিয়ে যায়, তবু ভালবাসা দাঁড়িয়ে থাকে স্থির পায়!
ভালবাসা কেন যেন এক নচ্ছার,
কত প্রলয় যায় কত নিংড়ানো বেদনায়,
তবু যেন জেগে জেগে উঠে পায়ে পায়!
হারাতে গিয়ে আবারো ছড়িয়ে পড়ে রক্ত কনিকায়!
সবকিছু হারিয়ে যায়, তবু ভালবাসা দাঁড়িয়ে থাকে স্থির পায়!
এক ভিসুভিয়াস ভর করে অস্তরাগ ভালবাসায়..
যতবার আমি ভাংতে চেয়েছি ততবার বেড়ে উঠে,
আমি আবারো হারিয়ে যাই পিছুটানহীন ভালবাসায়!
তাই আমি ধ্বংসের মাঝে হেঁটে যাই,
আমি প্রলয়ের মাঝে নিজেকে আবারো ভাংতে চাই,
আমি কেবলি প্রলয় চাই আর ধ্বংস চাই,
কারণ এ দু’টিতেই আমি তোমাকে পাই...।!!
১৮ বার পঠিত