বিনিদ্র রজনী ।
লিখেছেন : কাফী তারিখ: ২৮-০৭-২০১০
বিনিদ্র রজনী ঘুমন্ত এই নগরী,
কোলাহল মুক্ত পরিবেশে
বসে আছি একা;
মনে চায় পেতে তোমায়
সাথে করে আমার সঙ্গিনী ।
মৃদ্যু কথার ছলে ;হয়ত
গম্ভীরতা ভেঙ্গে যেত এই ধরনীর
মিষ্টি তোমার কথা মালায়
ভরে যেত প্রান ,
থাকলে তুমি পাশে আমার
শুনতে পেতাম গান ।
মনের সকল চাওয়া
হয়না কভু পূরন,
তাইতো আমায় ছেড়ে গেলে
কাদিয়ে দুই নয়ন ।
যেথায় থাক সুখে থাক
সেই কামনা করি ,
ভাল থেকো সুখে থেক
আমার প্রিয় নন্দিনী ।
১৯ বার পঠিত