রাজশাহীতে ৫৯১ বোতল ফেনসিডিলসহ ট্রাক আটক
লিখেছেন : রিফাত তারিখ: ৩০-০৭-২০১০
রাজশাহীতে ট্রাকসহ ৫৯১ বোতল ফেনসিডিল আটক করেছে বিডিআর। মঙ্গলবার সকালে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলার বেলপুকুর নামক স্থানে একটি ট্রাক তল্লাশি করে ফেনসিডিলগুলো আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। রাজশাহী ৩৭ রাইফেল ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিডিআর রাজশাহীর বেলপুকুরে ট্রাকটি তল্লাশি করে ৫৯১ বোতল ফেনসিডিল জব্দ করে। একই সঙ্গে ট্রাকচালককেও গ্রেফতার করা হয়েছে। তার নাম জুয়েল রানা।
বিডিআর জানায়, আটক মালামাল ও ট্রাকচালককে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
২২ বার পঠিত