logo

   

বিস্তারিত সংবাদ

News Photo আমি নিজে অনেক বেকার যুবক কে বিপথ হতে সুপথে এনেছি - নুরুন্নাহার বেগম
রাজশাহী। পদ্মা বিধৌত একটি শিক্ষা নগরী এবং একই সাথে রেশম নগরী। পদ্মার উর্বর তীরে গড়ে ওঠা এই নগরী আদিকাল থেকেই শিক্ষা এবং শান্তিতে পৃথিবীখ্যাত। ইংরেজ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন কিংবা স্বাধিনতা আন্দোলন; সমস্ত কিছুতেই এখানের অধিবাসীদের রয়েছে উজ্জ্বল ভুমিকা। “শিক্ষানগরী” হিসেবে স্বীকৃত এই নগরী মুলত শিক্ষা ছাড়া আর সব দিক দিয়েই এখন পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চল হতে বহুলাংশে পিছিয়ে রয়েছে। অত্র এলাকাতে নেই কোন কল-কারখানা, নেই কোনো ভারী শিল্প। গড়ে ওঠেনি কোনো বানিজ্যিক কেন্দ্র। যোগাযোগে সড়ক ও রেল পথ যদিওবা কিছুটা উন্নত হয়েছে কিন্তু বন্ধ হয়ে গেছে আকাশ পথ, নেই নৌপথ। পার্শ্ববর্তী জেলা চাপাই নবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরটিও প্রায় অকার্যকর। মোটের উপর শিক্ষা কেন্দ্রীক এবং কৃষি ছাড়া রাজশাহীতে আয়ের বড় কোন উৎস নেই, গড়েও ওঠেনি। ফলে পশ্চাদপদ থেকে গেছে এই নগরী। কাজের জন্য মানুষকে হতে হচ্ছে রাজধানীমুখী।

অনুন্নত এই নগরীকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধিগন। প্রায় দুবছর হলো তাদের নির্বাচিত হবার। আমাদের রাজশাহী ডট কম এর মুখোমুখি হয়েছিলেন জনপ্রতিনিধিগন। তারা খোলামেলাভাবে জানিয়েছেন তাদের নির্বাচিত প্রতিশ্রুতির কথা, অর্জিত সাফল্য-ব্যর্থতার কথা, আগামিতে বাস্তবায়িত করার উদ্দেশ্যে করা পরিকল্পার কথা এবং এলাকার জনপ্রতিনিধি হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তার ভবিষ্যত পরিকল্পনার কথা।


আমাদের এবারের পর্বে থাকছেন ২৫,২৮,২৯ নং ওয়ার্ড এর সম্মানিত মহিলা কাউন্সিলর মোসা: নুরুন্নাহার বেগম।


স্বাক্ষাতকার পর্বটি গ্রহন করেছেন রাকিবুল হাসান।


আমাদের রাজশাহী ডট কম :- আপনি জন প্রতিনিধি হতে উৎসাহিত হলেন কিভাবে ?
নুরুন্নাহার বেগম :- এলাকাবাসীর সমর্থনে এবং তাদের অনুপ্রেরনার ফলে আমি জন প্রতিনিধি হতে উৎসাহিত হয়েছি ।

আমাদের রাজশাহী ডট কম :- আপনার ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা কত ?
নুরুন্নাহার বেগম :- প্রায ২৮,০০০

আমাদের রাজশাহী ডট কম :- আপনার ওয়ার্ডে মোট কয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ?
নুরুন্নাহার বেগম :- ১৫ টি

আমাদের রাজশাহী ডট কম :- আপনার ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচী নিয়ে আপনার কোন পরিকল্পনা বা কর্মসূচী আছে কি ?
নুরুন্নাহার বেগম :- বিভিন্ন স্কুলে বৃক্ষরোপন করেছি, শিশু কবর স্থানে বৃক্ষরোপন করেছি এবং নদীর ধারে বৃক্ষরোপন করেছি ভবিষ্যতে আরো বৃক্ষরোপনের পরিকল্পনা আছে ।

আমাদের রাজশাহী ডট কম :- আপনার ওয়ার্ডের পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনার গৃহিত পদক্ষেপ গুলো কি কি ?
নুরুন্নাহার বেগম :- ড্রেন পরিস্কার, পানি সরবরাহের ব্যবস্থা করেছি ।

আমাদের রাজশাহী ডট কম :- আপনার ওয়ার্ডে কোন স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান আছে কি ?
নুরুন্নাহার বেগম :- এখানে একটি “আরবান হেল্থ কেয়ার” সহ একটি শ্রমজীবি হাসপাতাল এবং একটি ক্লিনিক রয়েছে ।

আমাদের রাজশাহী ডট কম :- সন্ত্রাস, চাদাবাজি, ছিনতাই, মাদক সেবন মোকাবেলায় আপনি কি ভূমিকা পালন করছেন ?
নুরুন্নাহার বেগম :- আমি ব্যক্তিগতভাবে এব্যপারে সচেতন এবং এই বিষয়ে আমি প্রশাসনকেও অবহিত করেছি । আমি নিজে বেশ কয়েক জনকে বিপথ হতে সুপথে এনেছি ।

আমাদের রাজশাহী ডট কম :- সিটি কর্পোরেশন থেকে আপনার ওয়ার্ডের উন্নয়নে কি কি সুবিধাবলী প্রদান করে থাকে ?
নুরুন্নাহার বেগম :- সকল সুবিধাই প্রদান করে থাকে ।

আমাদের রাজশাহী ডট কম :- নারীদের উন্নয়নে আপনার গৃহিত পদক্ষেপগুলো কি কি ?
নুরুন্নাহার বেগম :- দুস্থ নারীদের র্কম সংস্থান করেছি, কুটির শিল্প স্থাপন, সেলাই মেশিন বিতরন করেছি এবং হাস মুরগি পালনে উৎসাহিত করেছি ।

আমাদের রাজশাহী ডট কম :- ইভ টিজিং প্রতিরোধে আপনি কি কোন পদক্ষেপ নিয়েছেন ?
নুরুন্নাহার বেগম :- আমি নিজ থেকে এটি প্রতিরোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি এবং ভবিষ্যতেও আমার পদক্ষেপ অব্যাহত থাকবে ।

আমাদের রাজশাহী ডট কম :- আপনার ওয়ার্ডে শিশু-কিশোরদের খেলা-ধুলার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে কি ?
নুরুন্নাহার বেগম :- (২৮-২৯) নং ওয়ার্ডে পর্যাপ্ত আছে তবে ২৫ নং ওয়ার্ডে তুলনা মূলক কম ।

আমাদের রাজশাহী ডট কম:- আপনার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কোন সমস্যার সম্মুখিন হোন কি ?
নুরুন্নাহার বেগম :- না বরং এলাকা বাসীর সহযোগীতা পাই ।

আমাদের রাজশাহী ডট কম :- কাজের ক্ষেত্রে আপনার নিজের কোন ব্যর্থতা রয়েছে কি যার জন্য আপনি মনো:কষ্টে আছেন ?
নুরুন্নাহার বেগম :- নেই ।

আমাদের রাজশাহী ডট কম :- এলাকার উন্নয়নে আপনার বড় কোন পরিকল্পনা রয়েছে কি যেখানে সরকারের সহযোগিতা প্রয়োজন ?
নুরুন্নাহার বেগম :- বড় রাস্তা গুলো মেরামত, নতুন রাস্তা তৈরী এবং পানির লাইন মেরামতের জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন ।

আমাদের রাজশাহী ডট কম :- রাজশাহীতে তথ্য ও প্রযুক্তির ভবিষ্যত কেমন বলে আপনি মনে করেন ?
নুরুন্নাহার বেগম :- রাজশাহীতে তথ্য ও প্রযুক্তির ভবিষ্যত উজ্জল ।

আমাদের রাজশাহী ডট কম :- তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে আপনার এলাকাকে বিকশিত করার ক্ষেত্রে আপনি কোন পরিকল্পনা গ্রহন করেছেন কি ?
নুরুন্নাহার বেগম :- প্রাথমিক স্কুল গুলোতে শিক্ষা কমিটির মাধ্যমে স্কুল পরিচালনা এবং সেখানে কম্পিউটার প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন ।

আমাদের রাজশাহী ডট কম :- আপনার এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন।
নুরুন্নাহার বেগম :- স্বত:ফূর্ত ভাবে যারা আমাকে নির্বাচিত করেছে তাদের জন্য আমি আল্লাহর কাচে দুয়া করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি । আমি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুল যেন বাস্তবায়ন করতেপারি এজন্য চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতেও যাব । আমি আপ্রান চেষ্টা করব যেন জনগন সুখে শান্তিতে থাকে ব্মি সকলের কাছে দোয়া পার্থী ।

পাতাটি ৮৩ বার প্রদর্শিত হয়েছে।

সংগ্রহকারী:

 মন্তব্য করতে লগিন করুন

অনুন্নত এই নগরীকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধিগন। প্রায় দুবছরের ও বেশি হলো তাদের নির্বাচিত হবার।

মোটের উপর শিক্ষা কেন্দ্রীক এবং কৃষি ছাড়া রাজশাহীতে আয়ের বড় কোন উৎস নেই, গড়েও ওঠেনি। ফলে পশ্চাদপদ থেকে গেছে এই নগরী। কাজের জন্য মানুষকে হতে হচ্ছে রাজধানীমুখী।


মন্তব্য করেছেন:

2010-07-18 14:07:00

এই সৎ ও সংগ্রামী জনপ্রতিনিধির সার্বিক উন্নয়ন কামনা করি।


মন্তব্য করেছেন:

2010-07-21 14:07:05

রাজশাহী। পদ্মা বিধৌত একটি শিক্ষা নগরী এবং একই সাথে রেশম নগরী। পদ্মার উর্বর তীরে গড়ে ওঠা এই নগরী আদিকাল থেকেই শিক্ষা এবং শান্তিতে পৃথিবীখ্যাত। ইংরেজ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন কিংবা স্বাধিনতা আন্দোলন; সমস্ত কিছুতেই এখানের অধিবাসীদের রয়েছে উজ্জ্বল ভুমিকা। “শিক্ষানগরী” হিসেবে স্বীকৃত এই নগরী মুলত শিক্ষা ছাড়া আর সব দিক দিয়েই এখন পর্যন্ত দেশের অন্যান্য অঞ্চল হতে বহুলাংশে পিছিয়ে রয়েছে। অত্র এলাকাতে নেই কোন কল-কারখানা, নেই কোনো ভারী শিল্প। গড়ে ওঠেনি কোনো বানিজ্যিক কেন্দ্র। যোগাযোগে সড়ক ও রেল পথ যদিওবা কিছুটা উন্নত হয়েছে কিন্তু বন্ধ হয়ে গেছে আকাশ পথ, নেই নৌপথ। পার্শ্ববর্তী জেলা চাপাই নবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরটিও প্রায় অকার্যকর। মোটের উপর শিক্ষা কেন্দ্রীক এবং কৃষি ছাড়া রাজশাহীতে আয়ের বড় কোন উৎস নেই, গড়েও ওঠেনি। ফলে পশ্চাদপদ থেকে গেছে এই নগরী। কাজের জন্য মানুষকে হতে হচ্ছে রাজধানীমুখী।


মন্তব্য করেছেন:

2010-07-22 20:07:21